রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আ. লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার তালা থেকে আব্দুল করিম খোকন (৮০) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি তালা উপজেলার কুমিরা ইউনিয়নের গৌরিপুর এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বলে জানা গেছে। বুধবার (৩ মে) সকালে তার মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন তার স্বজনরা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আব্দুল করিম খোকন শারিরীকভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন আগে তিনি প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন করিয়েছেন। এরপর থেকে শারীরিক যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন তিনি। আজ সকালে তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি