বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া সোহাগ জানান, সকাল ৮টার দিকে চার্জার ফ্যান বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আমরা তাদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। তাদের চিকিৎসা চলছে।

শুক্রবার(৯ জুন) সকাল ৮ টায় এ ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন- মো. সালাম মন্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫), মেহেজাবিন (৭)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে মো. সালাম মন্ডলের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও শিশু মেহজাবিনের ৩৫ শতাংশ ফেস বার্ন হয়েছে। তাদের সকলের অবস্থা প্রায় আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সকালে পাঁচজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি