স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয়বারের মতো ফাইনালে এসে তরী ডুবলো ভারতের। আবারও শিরোপা হাতছাড়া হলো রোহিত শর্মাদের। প্রথমবারের ঘাতক ছিল নিউজিল্যান্ড আর এবার অস্ট্রেলিয়া। ওভালের মাঠে শিরোপা নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে প্যাট কামিন্সের দল।
৪৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নাথান লায়ন ও স্কট বোল্যান্ডের বোলিংয়ে ২৩৪ রানেই শেষ হয়েছে ভারতের ইনিংস। ফলে ২০৯ রানের জয়ে শিরোপা নিশ্চিত করেছে অজিরা।
প্রথম ইনিংসে ৪৬৯ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রানে গুটিয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে ২৭০ রানে ইনিংস ঘোষণা করলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান। রোহিত শর্মা (৪৩), বিরাট কোহলি (৪৯) ও আজিঙ্কা রাহানে (৪৬) ছাড়া অজি বোলারদের সামনে তেমন কেউই প্রতিরোধ গড়তে পারেননি। শেষদিনের পুরোটা সময় থাকলেও মাত্র ২২ ওভারেই গুটিয়ে গেছে টিম ইন্ডিয়া।
এর আগে প্রথম ইনিংসে ট্রেভিস হেড ও স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৬৯ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। স্মিথ ১২১ রানে থামেন আর হেড করেন ১৬৩ রান। ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন হেডই।
প্রায় সাড়ে চারশো রানের লক্ষ্যে ছুঁটতে গিয়ে ভারত বারবার খেই হারিয়েছে। গতি, সুইং আর ঘূর্ণিতে কুপোকাত হয়েছে ইন্ডিয়ার ব্যাটাররা। এছাড়া প্রথম ইনিংসে মাত্র ২৬৯ রানে গুটিয়ে যাওয়ায় ম্যাচ থেকে অনেকখানি পিছিয়ে পড়ে রোহিতবাহিনী। এরপর শেষ ইনিংসে আর সেই ধকল কাটিয়ে উঠতে পারেনি।
























































