শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আর কেউ বাংলাদেশকে পেছনে টেনে নিতে পারবে না : প্রধানমন্ত্রী


আর কেউ বাংলাদেশকে পেছনে টেনে নিতে পারবে না : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশকে আর কেউ পেছনে টেনে নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১১ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফধৎধু

শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশে উন্নয়ন সম্ভব হচ্ছে। এ দেশকে আর কেউ পেছনে টেনে নিতে পারবে না।

শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এসময় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২ শিক্ষার্থীদের মধ্যে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি