শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সয়াবিন তেলের দাম প্রতি লিটারে কমলো ১০ টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২৩


ডেস্ক রিপোর্ট:

প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা করা হয়েছে। বর্তমানে এ তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৯ টাকা।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান।

তিনি জানান, প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে।

এদিকে খোলা তেলের দাম ৯ টাকা কমিয়ে লিটার ১৬৭ টাকা করা হয়েছে।

এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে বলে জানান সিনিয়র সচিব।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আবারও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি