শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » জাতীয় নির্বাচন বিএনপি বর্জন করতে পারে, জনগণ বর্জন করবে না: তথ্যমন্ত্রী


জাতীয় নির্বাচন বিএনপি বর্জন করতে পারে, জনগণ বর্জন করবে না: তথ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় নির্বাচন বিএনপি বর্জন করতে পারে, তবে জনগণ বর্জন করবে না-বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়ন পরিষদ মেম্বারদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংসদ-বাইসস’ এর সম্মেলনে তিনি একথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের সুযোগ করে দিচ্ছে বিএনপি-জামায়াত। জনগণের কাছে না গিয়ে রাতে বিরাতে বিদেশীদের কাছে ধর্ণা দেয়া দেশবিরোধী তৎপরতা বলে অভিযোগ তার।

হাছান মাহমুদ বলেন, বিএনপির আন্দোলন বেগম জিয়ার স্বাস্থ্য, তারেক রহমানের শাস্তি, সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশন-এই চার ইস্যুতেই আটকে আছে। জনগণের কোনো বিষয় নিয়ে বিএনপির চিন্তা নেই বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি