শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকার দেশকে অসুস্থ ও বিকৃত রাষ্ট্রে পরিণত করেছে: ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশকে অসুস্থ ও বিকৃত রাষ্ট্রে পরিণত করেছে। সরকার নির্বাচনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সরকারের শুভবুদ্ধির উদয় হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে সংকটের সমাধান করবে। ১২ তারিখের সমাবেশ থেকে আন্দোলনের নতুন সূচনা হবে বলে জানান তিনি।

দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল করে বিএনপি। এ সময় নেতাদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ আগে সংক্ষিপ্ত বক্তব্য বিএনপির মহাসচিব বলেন, ৪০ লাখ নেতা-কর্মীর নামে মামলা। সরকারের লক্ষ একটাই বিরোধীদলকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করা।

বেগম জিয়াকে কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে রেখে নির্যাতন নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ করে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব।

বিএনপি নেতারা বলেন, নেতাদের দ্রুত সাজা দিয়ে আবারো এক তরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার।

বুধবারের সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি