শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনে জয়ের পর জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে জয়ের পর জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা হবে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ জুলাই) দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এসময় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেন মির্জা ফখরুল। বলেন, শুধু সরকার পরিবর্তন নয় রাষ্ট্র পরিবর্তনে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে সমন্বয করেই রূপরেখা তৈরি করা হয়েছে।

মহাসচিব জানান, জনগণের চাহিদা বিবেচনায় রেখে রূপরেখায় পরিবর্তন আসতে পারে। ৩১ দফার মাঝে রয়েছে জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করে সংবিধান সংশোধন ও গণভোট পুনপ্রবর্তন। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে ‘রেইনবো নেশন’ নির্মাণ। নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার গঠন ও পর পর দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধান।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন এবং কার্যকর নির্বাচন কমিশন গঠনে আইন সংশোধন। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বন্ধেরও কথা বলা হয়েছে রূপরেখায়।

মহাসচিবের ঘোষিত ৩১ দফা হলো:

১. জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করে সংবিধান সংশোধন, গনভোট পুনপ্রবর্তন

২. প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে রেইনবো নেশন নির্মাণ করা হবে। ন্যাশনাল রিকনশিলেন কমিশন গঠন করা হবে।

৩. নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার করা হবে।

৪. রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য আনা হবে।

৫. পর পর দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।

৬. সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনে বিবেচনা করা হবে।

৭. কার্যকর নির্বাচন কমিশন গঠনে আইন সংশোধন করা হবে।

৮. স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বন্ধ হবে।

১০. বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বিচার বিভাগের আলাদা সচিবালয় থাকবে।

১১. প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে যোগ্যাতাকে মাপকাঠি করা হবে।

১২. গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে মিডিয়া কমিশন গঠন করা হবে। মৌলিক মানবাধিকার হরণকারী কালাকানুন বাতিল হবে।

১৩. দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে। দুর্নীতি দমন আইন স্বচ্ছ করা হবে।

১৪. সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। গুম খুনে জড়িতদের বিচার হবে।

১৫. অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। ধনী দরিদ্রের বৈষম্য দূর করা হবে।

১৬. প্রত্যেক ধর্ম নিজ ধর্ম পালনে পূর্ণ অধিকার ভোগ করবেন।

১৭. মুদ্রাস্ফিতি অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।

১৮. বিদ্যুৎ খাতের দায় মুক্তিসহ সব কালাকানুন বাতিল করা হবে।

১৯. দেশের ভূখন্ডেকোন সন্ত্রাসবাদ আশ্রয় পাবে না। সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে বিরোধী মত দমনের অপতৎপরতাকে বন্ধ করা হবে।

২০. প্রতিরক্ষা বাহিনী বিতর্কের ঊর্ধ্বে রেখে গড়া হবে।

২১. স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা হবে।

২২. স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানের স্বীকৃতি দেয়া হবে।

২৩. বেকার যুবকদের ভাতা প্রদান করা হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হব।ি

২৪. নারী নেতৃত্বকে শক্তিশালী করা হবে।

২৫. শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। জিডিপির ৫ শতাংশ দেয়া হবে শিক্ষা খাতে।

২৬. সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হবে সার্বজনীন স্বাস্থ্যেসেবা প্রবর্তন করা হবে।

২৭. কৃষি পণ্যেরর ন্যায্য দাম নিশ্চিত করা হবে। কৃষি বিমা প্রয়োজনে ভর্তুকি দিয়ে চালু করা হবে।

২৮. বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।

২৯. জলবায়ু সংকট মোকবিলায় টেকসই কার্যকর ব্যবস্থা গ্রণি করা হবে। দুষণ রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। খাল পুন:খনন বাস্তবাযন করা হবে।

৩০. তথ্য প্রযুক্তি খাতকে উন্নত করা হবে।

৩১. জাতীয় মহাপরিকল্পনা করে নগরায়ন নীতিমালা নিশ্চিত করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি