শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন রাজনৈতিক দল বিএসপি’র নিবন্ধন পাওয়ায় বুড়িচংয়ে মিষ্টি বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০২৩

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি’র) নিবন্ধন পাওয়ায় কুমিল্লার বুড়িচংয়ে মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএসপি’র বুড়িচং উপজেলা শাখার কার্যালয়ের আয়োজনে মিষ্টি বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ নির্বাচন অফিস কর্তৃক বিএসপি চূড়ান্ত পর্যায়ে নিবন্ধন প্রদান করায় অভিনন্দন জানিয়ে আল্লাহ নিকট শুকরিয়া জ্ঞাপন করেন দলটির নেতৃবৃন্দরা। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বুড়িচং শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল কবির,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক মাওলানা জামাল উদ্দিন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ইয়াকুব আলী সহ শাজাহান, ফখরুল ও মোস্তফা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি’র কুমিল্লা জেলার সভাপতি বাকী বিল্লাহ আজহারী ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান পায়েল সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি’র ব্রাহ্মণপাড়ার শাখার সভাপতি মোহাম্মদ আবুল বাশার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর নূর ও সহ-সভাপতি মোহাম্মদ আখতার হোসেন।

আনন্দঘন এই মুহূর্তে অনুষ্ঠানে সকল বক্তাগণ আগামী ২২ জুলাই ২৩ইং তারিখে ঢাকাস্থ বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে আনন্দ মিছিল এবং সম্প্রীতি বাংলাদেশ সুপ্রিম পার্টির বিরুদ্ধে কুচুক্রী মহলে দাঁতভাঙ্গা জবাব দেয়ার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে তারা জানান। উক্ত ভিক্ষোভ মিছিলে দলের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল মাইজভান্ডারী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি