সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে তথ্য আপাদের উঠান বৈঠক অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০২৩

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প কুমিল্লা জেলার বুড়িচং তথ্য আপা কেন্দ্রের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলার ষোলনল ইউনিয়ের ইছাপুরা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার সভাপতিত্বে আয়োজিত বিশেষ উঠান বৈঠক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ বুড়িচং আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ষোলনল ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা তথ্যআপা প্রকল্প কমকতা খাদিজা আক্তার, তথ্য সেবা সহকারি মোঃ সুমি আক্তার সহ আরো অনেকে প্রমূখ। এদিকে প্রধান অতিথি সহ বক্তব্য বলেন- শিক্ষা ,স্বাস্থ্য,কৃষি, আইন,ব্যবসা,জেন্ডার এই ৬টি বিষয়তথ্য প্রযুক্তিতে নারীদের প্রবেশাধিকার,নারীর জীবন মান উন্নয়নে করনীয় এবং বাল্যর বিয়ে, যৌত্‌ুক,ইভটিজিং,নারীর বিরুদ্ধে সহিংতা প্রতিরোধে করনীয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা আরো বলেন, শেখ হাসিনা সরকার অসহায় নারীদের ক্ষমতায়ন লক্ষ্যে কাজ করছে। তথ্য আপাদের উঠান বৈঠকের মাধ্যমে নারীদের বিভিন্ন সেবা জানান দিচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি