শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পুলিশের ১৯ জন অতিরিক্ত ও ৯ জন সহকারী পুলিশ সুপারকে বদলি


পুলিশের ১৯ জন অতিরিক্ত ও ৯ জন সহকারী পুলিশ সুপারকে বদলি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ পুলিশের ১৯ জন অতিরিক্ত ও ৯ জন সহকারী পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তারা বদল করা কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় আগামী ১৪ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

এছাড়া যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি