বুধবার,১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে: নুর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০২৩


ডেস্ক রিপোর্ট:

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। কেউ যাতে আক্রমণ করতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আক্রমণ হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আজ রাজধানীর বিজয় নগর পানির টাংকির সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানান নুর।

এ সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি