রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ট্রেনে আগুনবোমা মেরে বিএনপি সন্ত্রাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে: জয়


ট্রেনে আগুনবোমা মেরে বিএনপি সন্ত্রাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে: জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, রেললাইন উপড়ে ফেলা, রেলের ফিশপ্লেট খুলে ফেলা এবং ট্রেনের বগিতে আগুনবোমা নিক্ষেপের মাধ্যমে বিএনপির সন্ত্রাসের প্রতীকের হয়ে দাঁড়িয়েছে।

তিনি বুধবার তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে একথা বলেন।

পোস্টে জয় লেখেন, আরেকটি লক্ষ্য ছিল জনগণকে তাদের ব্যালট ব্যবহার থেকে বিরত রাখা।

বুধবার গাজীপুরে সংঘটিত ভয়াবহ নাশকতার ঘটনার বর্ণনা দিয়ে তিনি লিখেছেন, ‘ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা তাদের জন্য পুরোপুরি অজান্তেই যে বিপদ অপেক্ষা করছে সেই গন্তব্যে যাচ্ছিলেন।

জয় লেখেন, বিএনপি কর্মীরা তাদের চলমান অবরোধের সমর্থনে রাতের কোনো এক সময় গাজীপুরে রেললাইন গ্যাস কাটার দিয়ে কেটে ফেলেছে, যা একটি ভয়ঙ্কর চক্রান্তের নিছক বহিঃপ্রকাশ।

তিনি আরও লেখেন, ভোর সাড়ে চারটার দিকে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রী নিহতসহ বহু যাত্রী আহত হয়- যা অবরোধ অমান্য করায় জনজীবনের জন্য একটি কঠিন মূল্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি