আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -০৭ (চান্দিনা) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর পক্ষে প্রতিক বরাদ্ধ নেন তার নেতা কর্মীরা।
বুধবার বিকেলে তার নেতাকর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে জেলা রিটানিং কর্মকর্তা খন্দকার মুহা. মুশফিকুর রহমানের কাছ থেকে প্রতিক বরাদ্ধ নেন।
তারা তাদের পছন্দের প্রতিক ঈগল পেয়ে বলেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।
এ বিষয়ে মুনতাকিম আশরাফ টিটু জানান, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। এবার উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে। এ নির্বাচন থেকে আমাকে বাদ দেওয়ার জন্য একটি পক্ষ একের পর এক কুটচাল চালিয়েছে কিন্তু আমার চান্দিনাবাসীর দোয়ায় সকল ষড়যন্ত্র ধুলিসাৎ করে আমি আজ প্রতিক বরাদ্ধ পেয়েছি। চান্দিনার মানুষ নির্বাচনে আমাকে ভোট দেওয়ার জন্য আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারী নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।


















































