শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসপাতালে অভিযান চালিয়ে ৩ ফিলিস্তিনি যুবককে হত্যা করল ইসরাইল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০২৪

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম তীরের একটি হাসপাতালে তল্লাশি অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ভোরে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আজ সকালে দখলদার ইসরাইলি বাহিনীর বুলেটের আঘাতে তিন ফিলিস্তিনি যুবক শহীদ হন। তারা জেনিনের ইবনে সিনা হাসপাতালে তল্লাশি চালিয়ে তাদেরকে গুলি করে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হাসপাতালে লুকিয়ে থাকা হামাসের তিন সদস্যকে সৈন্যরা ‘হত্যা’ করেছে। তারা বলেছে, এ তিনজন হামাসের ‘সন্ত্রাসী সেলের’ সদস্য ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি