বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষকে ভয়-ভীতি দেখিয়ে দেশ পরিচালনা করছে সরকার। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান বিএনপির। নারীর অধিকার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলমান থাকবে।
শুক্রবার সকালে নয়াপল্টনে নারী দিবসে উপলক্ষে মহিলা দলের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
সিলেকশনের মাধ্যমে নারী নেতৃত্ব তৈরির কোনো দাম নেই মন্তব্য করে আমির খসরু বলেন, বর্তমানে বাংলাদেশ একটি ধর্ষণের দেশ পরিণত হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে, এর বিরুদ্ধে বিচারের প্রয়োগ দেখা যাচ্ছে না। কারণ এর সঙ্গে জড়িত ক্ষমতাবানরা। মুখ খুলছেন না নারীবাদিরাও। বিরাজ করছে ভয়ভীতির পরিবেশ। এই ভয়ের পরিবেশ দূর করতে না পারলে নাগরিক অধিকার ফিরে পাওয়া যাবে না।
























































