গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে ২০ জন নিহত
গাজায় ইসরায়েলের হামলায় নতুন করে ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দশজন নুসিরাত ক্যাম্পে এবং বাকি দশজন গাজা শহরের জেইতুন ও শেখ রাদওয়ান এলাকায় প্রাণ হারিয়েছেন।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে, যার ফলে এখন পর্যন্ত ৪১ হাজার ২২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৯৫ হাজার ৪১৩ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইয়েমেন থেকে ইসরায়েলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে।
ইসরায়েলের তেল আবিবসহ মধ্যাঞ্চলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্ক সংকেত বাজানো হয় এবং বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে চলে যায়।
এই ঘটনার পর, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুমকি দিয়েছেন।



















































