শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের নতুন সহায়তা দিবে বিশ্বব্যাংক


বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের নতুন সহায়তা দিবে বিশ্বব্যাংক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০২৪

বাংলাদেশকে

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের নতুন সহায়তা বিশ্বব্যাংক

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের নতুন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমুখী কর্মসূচিকে সহায়তা করতে চলতি অর্থবছরে ঋণ প্রদান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

আবদুলায়ে সেক বলেন, সরকারের সংস্কার কর্মসূচি, বন্যা মোকাবিলা, বায়ুর মান উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে উন্নতির জন্য বিশ্বব্যাংক চলতি অর্থবছরে প্রায় দুই বিলিয়ন ডলার নতুন অর্থায়ন করতে পারে। তিনি আরও বলেন, “আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব বাংলাদেশের পাশে থাকতে চাই।” বিশ্বব্যাংক দেশের গুরুত্বপূর্ণ আর্থিক চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি