শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মেক্সিকোয় মর্মান্তিক বাস দুর্ঘটনা, প্রাণ হারালেন ১৯ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০২৪

মেক্সিকোয় মর্মান্তিক বাস দুর্ঘটনামেক্সিকোয় মর্মান্তিক বাস দুর্ঘটনা, প্রাণ হারালেন ১৯ জন

ডেস্ক রিপোর্ট:

মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্য জাকাতেকাসে শনিবার (২৬ অক্টোবর) এক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১৯ জন নিহত ও আরও ছয় জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে স্ট্রেইট টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ভুট্টা বোঝাই একটি ট্রাক্টর-ট্রেলারের সংঘর্ষ হয়। জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল প্রথমে নিহতের সংখ্যা ২৪ জন বলে উল্লেখ করেছিলেন, তবে পরে রাজ্যের অ্যাটর্নি জেনারেল নিহত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, ট্রাক্টর-ট্রেলারের চালককে গ্রেপ্তারের উদ্দেশ্যে তদন্ত শুরু করা হয়েছে।

একজন সরকারি কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানিয়েছেন যে শনিবার সকালে একটি খাঁদ থেকে আরও কিছু মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মী ও নিরাপত্তা রক্ষীরা মৃতদেহ উদ্ধারে কাজ করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি