মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০২৪

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধেকুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা শহরের শাসনগাছায় অবস্থিত বাদশা মিয়া বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) এ অভিযানে ৩টি দোকানকে ৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত।

এ ছাড়া, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং পরিদর্শক জোবায়ের হোসেন প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন উক্ত কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং জেলা পুলিশের সদস্যরা।

পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি