শনিবার,৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা ও কুমিল্লার এসপি পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০২৪

কুমিল্লার এসপিঢাকা ও কুমিল্লার এসপি পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ

ডেস্ক রিপোর্ট:

ঢাকা ও কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দুইজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে উপসচিব আবু সাঈদ স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে ঢাকার পুলিশ সুপার হিসেবে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারনিউমারারি পদোন্নতি) মো. মনিরুজ্জামানকে একই সংস্থায় পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি