রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আইন উপদেষ্টা


হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আইন উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০২৪

হাইকোর্ট ও আপিল বিভাগেরহাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিচারক নিয়োগ আর কারো ব্যক্তিগত পছন্দ অনুযায়ী হবে না; এটি সম্পূর্ণ আইনের ভিত্তিতে পরিচালিত হবে। এছাড়া, সাইবার সিকিউরিটি আইন বাতিলের কথাও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করার উদ্যোগ নেওয়া হবে।

অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, “কাজ নিয়ে সন্তুষ্ট নই। তবে যথাসাধ্য চেষ্টা করছি। যোগ্যতার অভাব থাকতে পারে, কিন্তু আন্তরিকতার অভাব নেই। ভুল করা সম্ভব, কিন্তু কোনো অন্যায় করিনি। প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করেছি।”

তিনি আরও বলেন, “পতনের দুই-তিন দিন আগে শেখ হাসিনা নিজের পরিবার ও আত্মীয়স্বজনদের পাঠিয়ে দিয়ে পালিয়ে যান। এখন দেশকে অস্থিতিশীল করার জন্য ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। আমি আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই—আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহি চান, কেন তিনি কিছু না বলে পালিয়ে গেলেন।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি