রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সিরিয়ায় সংঘর্ষের মধ্যে নিহত হলেন দুই তুর্কি সাংবাদিক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০২৪

সিরিয়ায় সংঘর্ষেরসিরিয়ায় সংঘর্ষের মধ্যে নিহত হলেন দুই তুর্কি সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলে আঙ্কারা-সমর্থিত এবং মার্কিন সমর্থিত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় তুরস্কের কুর্দিস্তানের দুই সাংবাদিক নিহত হয়েছেন।

তারা হলেন- নাজিম দাস্তান ও চিহান বিলগিন।

তুরস্কের সাংবাদিক অ্যাসোসিয়েশন এবং একটি এনজিও শুক্রবার এই খবর জানিয়েছে।

সাংবাদিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, বৃহস্পতিবার তিশরিন বাঁধের কাছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো শহরের একশ’ কিলোমিটার পূর্বে নাজিম দাস্তান ও চিহান বিলগিন নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি