শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবেনা: ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০২৪

গণহত্যায় জড়িতদের বিএনপিতে গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবেনা: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপিতে সন্ত্রাসী ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের নেয়া হবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এটা আমার জানা নেই। তবে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে—যারা সন্ত্রাসী, গণহত্যার সঙ্গে জড়িত কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেয়া হবে না।”

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, “জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। এর বাইরে অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি