শনিবার,১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না : জামায়াত আমির


প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না : জামায়াত আমির


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০২৫


ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এক কোটি ১০ লাখ প্রবাসীকে ইগনোর করে কোনো সফলতা দেখা যাবে না। রেমিট্যান্স যোদ্ধাদের ভোটের অধিকার না দেওয়া হবে নির্মম উপহাস। এতে দেশের অর্থনীতি করুণ পরিণতির দিকে যাবে।

এতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আদালতের রায় অনুযায়ী জামায়াতের নিবন্ধন ও প্রতীক অফিশিয়ালি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির জানান, বর্তমান নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবেন বলে আমরা আশা করি।

এ জন্য জামায়াত সব ধরনের সহযোগিতা দেবে। কিন্তু কোনো ব্যতিক্রম দেখলে জামায়াত চুপ থাকবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি