চাঁদপুরে গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে র্যাব
চাঁদপুরে গাঁজাসহ মোঃ রিপন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
শনিবার (২ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে জেলার কচুয়া উপজেলার জগতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল। এ সময় সাড়ে ৩৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারি কুমিল্লার চান্দিনা উপজেলার আরিপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


















































