শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে ৪৮ ঘণ্টায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২৫


ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন একাধিক পদধারী নেতা ও সক্রিয় কর্মী। এসব অভিযানে নেতৃত্ব দেয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলার ৯টি উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলায় অভিযুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন-কোম্পানীগঞ্জ থানার শাহাদাত হোসেন পাভেল (৩০), সুধারাম থানার মো. আরমান (১৯), চরজব্বর থানার মো. রিপনুর রহমান (২৬), মো. মেহরাজ উদ্দিন মিলন চৌধুরী (২৫), বেগমগঞ্জ থানার তানজিল হাসান (২৮), আলা উদ্দিন (৪০), সিরাজ মিয়া (৫২), জাহিদুল হাসান মৃদুল (১৯), শ্রাবণ (১৯), আব্দুল আহাদ (১৮), নুর নবী রাজু (৩১), সাইফুল ইসলাম শাওন (৩৩), চাটখিল থানার ওয়াসিম রাব্বানী শিপন, মো. আলাউদ্দিন (২৮), সোনাইমুড়ী থানার জুলফিকার আলী ভুট্টো (৩৮), পার্থ সাহা (৩২), সেনবাগ থানার মো. আলী হোসেন (৩৬) ও মো. গিয়াস উদ্দিন বুলেট (৩৩)।

পুলিশ জানায়, এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা এলাকায় বিভিন্নভাবে সক্রিয় ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহীম আরও বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি