ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প
ইরানের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) এ ভূকম্পনটি হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭৩।
জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (GFZ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা ভূমিকম্পের অভিঘাতকে আরও তীব্র করে তোলে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত এক বছর ধরেই ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প ঘটে চলেছে। এর আগে, গত জুন মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করেছিল।





















































