বুধবার,১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে: উপদেষ্টা


জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে: উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০২৫

ডেস্ক রিপোর্ট:

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনলোজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের সেমিনারে একথা বলেন তিনি।

এ সময়, দেশের বেসরকারি খাতে জাহাজ নির্মাণ শিল্পের উন্নতি হচ্ছে এবং আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করে বাংলাদেশ তা রপ্তানিও করছে বলে জানান শিল্প উপদেষ্টা।

তিনি বলেন, পোশাক শিল্পের পর রপ্তানির আরেকটি বড় খাতে পরিণত হওয়ার সম্ভাবনা জাহাজ নির্মাণ শিল্পের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি