
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা ভাড়া বাসায় খুন হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিহতদের স্মরণে আগামীকাল (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করা হবে। একই দিন দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস বন্ধ থাকবে।
এ ছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
























































