বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জিতেছে : মির্জা আব্বাস


আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জিতেছে : মির্জা আব্বাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০২৫


ডেস্ক রিপোর্ট:

কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে’ শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে এলো। আমার তো হিসাব মেলে না ভাই।

তিনি এটাকে কারচুপি না, বরং দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে দেখছেন। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে ‘ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে।

তিনি অভিযোগ করে বলেন আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি