শনিবার,১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » অনুমোদন না নিয়ে যে যেভাবে পারছে দালান তৈরি করছে : রুহুল কবির রিজভী


অনুমোদন না নিয়ে যে যেভাবে পারছে দালান তৈরি করছে : রুহুল কবির রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০২৫


ডেস্ক রিপোর্ট:

অনুমোদন না নিয়ে যে যেভাবে পারছে দালান তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভূমিদস্যুরা ঢাকা শহরের খাল-বিল ও নদী ধ্বংস করেছে। অনুমোদন না নিয়ে যে যেভাবে পারছে, তলার পর তলা উঠিয়ে দালান তৈরি করছে। কিন্তু সেদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোনো নজর নেই।

রবিবার নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম পটুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ভূমিকম্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিল্ডিং কোড কেউ মানে না বলেও মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, যারা খাল ও নদী ধ্বংস করে, সেই ভূমিদস্যুরাই আবার রাজনৈতিক দলের নেতা হয়, অবৈধ উপায়ে বিত্তশালী হয়। শেখ হাসিনার আমলেই এমন ঘটনা বেশি ঘটেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি