ডেস্ক রিপোর্টঃ
ঢাকায় বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে অবস্থিত ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারা থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তারাও আগুন নিয়ন্ত্রণে অংশ নেবে।


















































