বুধবার,১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


তেল মজুত রেখে ‘পাম্পে তেল নেই’ লেখা স্টিকার, ৫০ হাজার টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০২৬

তেল মজুত রেখে ‘পাম্পে তেল নেই’ লেখা স্টিকার, ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্টঃ

তেল মজুত রেখে বিক্রি বন্ধ রাখার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত ‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকের মুন্সি।

অভিযান শেষে তিনি জানান, ফিলিং স্টেশনটিতে ‘পাম্পে তেল নেই’ লেখা স্টিকার ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। তবে তল্লাশি চালিয়ে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেন মজুত পাওয়া যায়। মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি