রবিবার,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০২৬


মোঃ জামাল উদিন দুলাল, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চেক জালিয়াতি মামলায় এক শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃত আসামী মাসুম বিল্লাহ উপজেলা শ্রমিকদলের আহবায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া দুটি পৃথক চেক জালিয়াতি মামলায় আদালত বিচারিক কার্যক্রম শেষে রায় প্রদান করেন। রায়ে একটি মামলায় প্রায় ৩২ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়, অন্যথায় এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। অপর মামলায় ৫ লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি জানান, দুটি মামলায় মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি