শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২৯ কেজি ওজনের কষ্টি পাথরসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

comilla-rab-pic-7-12-16

স্টাফ রিপোর্টারঃ

২৯ কেজি ওজনের কষ্টি পাথরসহ ২ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় এক প্রেস বিজ্ঞপ্তির কুমিল্লা র‌্যাব-১১ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মৃত. মোয়জ্জেম হোসেনের ছেলে মোঃ জালাল উদ্দিন(৫৬) ও চরপাড়া রূপসী গ্রামের মৃত. মিরাজ উদ্দিনের ছেলে মোঃ মিসির আলী(৪৮) ।

কুমিল্লা র‌্যাব-১১ সূত্র জানায়, ৬ ডিসেম্বর রাত পৌণে ১১ টায় কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বস্তল গ্রামের মোঃ মুনসুরের বাড়ি হতে ২৯ কেজি ওজনের ১ টি ৩১ ইঞ্চি ল¤¦া কষ্টি পাথরসহ মোঃ জালাল উদ্দিন ও মোঃ মিসির আলীকে আটক করা হয়। এ সময় গাজীপুর জেলার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মোঃ মুনসুর (৩৩) ও গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংগা হাটি গ্রামের মৃত. আসর আলীর ছেলে মোঃ শাহজাহান মন্ডল (৪৫) পালিয়ে যায়।
র‌্যাব আরো জানায়, তারা চারজন মিলে প্রতারনামূলকভাবে দীর্ঘদিন যাবৎ কষ্টি পাথরসহ বিভিন্ন পূরাকীর্তি ক্রয় ও পাচার করে আসছিল। উদ্ধারকৃত কষ্টি পাথরের আনুমানিক মুল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। এ ব্যাপারে আটক হওয়া আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি