শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কেরানীগঞ্জে কিশোরের কাটা মাথা ও পা উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৬

115633deth-1_kalerkantho_pic-550x331

ডেস্ক রিপোর্ট:

কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় (১৪) এক কিশোরের কাটা মাথা ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে মরদেহের খ-িত দুটি টুকরা উদ্ধার করা হয়।

পুলিশ খ-িত টুকরা দুটো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই কাউছার আহমেদ বলেন, সকালে লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এক কিশোরের কাটা মাথা পড়ে আছে। পরে কিছুদূর গিয়ে দেখি হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত আরেকটি অংশ পড়ে আছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, কিশোরকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে মরদেহের বিভিন্ন অংশ বিভিন্ন যায়গায় ছুড়ে ফেলা হয়েছে। আরও কোনো অংশ পাওয়া যায় কিনা তা খোঁজা হচ্ছে বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি