পূর্বাশা ডেস্ক:
কৃষ্ণসাগরে রাশিয়ার বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্সের সন্ধান পাওয়া গেছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার তু-১৫৪ বিমানটি বিধ্বস্তের পর প্রথম ব্ল্যাকবক্স উদ্ধার করা হচ্ছে।
সোচির কাছের একটি শহর থেকে উড্ডয়রে কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের ঘটনায় ৯২ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছেন। বিমানটি সিরিয়ায় যাচ্ছিল।

























































