স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের দু’গ্রুপের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে নগরীতে বনার্ঢ্য আনন্দ র্যালী বের করা হয়।
রোববার (১ জানুয়ারী) সকালে কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের একাংশের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে নগরীতে বণার্ঢ্য আনন্দ র্যালী বের হয়। র্যালীতে কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ,সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহমেদ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারের নেতৃত্বে কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের অন্য একটি অংশের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে আরো বণার্ঢ্য আনন্দ র্যালী বের হয়। এ সময় ছাত্রদল নেতা শামীম ও রিয়াজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া শনিবার রাতে কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের উদ্যোগে কেক কাটা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















































