শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশজুড়ে আবাসিক হোটেল থেকে ৪৫ তরুণ-তরুণী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

ctg-news-220170102183530
ডেস্ক রিপোর্ট:

অসামাজিক কার্যকলাপের অভিযোগে চট্টগ্রাম নগরীর ফয়েস লেক এলাকার তিনটি আবাসিক হোটেল থেকে ৪৫ তরুণ-তরুণীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফয়েস লেক এলাকার সিক্স স্বর্ণালী, লেক ভিউ রিসোর্ট ও মোটেল লেক সিটি থেকে মোট ৪৫ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৪ জন ও ইয়াবা তৈরির সরঞ্জাম রাখার দায়ে একজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৩ জন পুরুষ ও ২২ জন নারী। আটকদের সবাই অবিবাহিত।

তিনি আরো বলেন, পারিবারিক সম্মানের কথা চিন্তা করে অভিভাবকদের ডেকে তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। অপর একজনকে মাদক রাখার দায়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলশী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, এ বিষয়ে আমি অবগত নই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি