শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৭

sd-21

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাদিম হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাকের হেলপার।

বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।

সে জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকার আলমগীর মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ তারেক জানান, মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৬৪৬৩) একটি লরীকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই কভার্ডভ্যান চালক আলমগীর মিয়ার পাশে বসে থাকা তার ছেলে নাদিম হোসেন নিহত হয়। এসময় কভার্ডভ্যানের হেলপার ও চালক আলমগীরের ভাতিজা ইমন আহত হয়।
পুলিশ নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যানটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি