শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সন্তান আবরামের জন্য শাহরুখের গাছবাড়ি উপহার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৭

1483870282
পূর্বাশা ডেস্ক:
বলিউড বাদশা পুত্র আবরামকে খেলার জন্য উপহার দিয়েছেন এক ট্রি-হাউস বা গাছবাড়ি। আবরামের নিজের ইচ্ছামতো মহানন্দে খেলাধুলা করার সব বন্দোবস্ত রয়েছে সেখানে। এ খবর প্রকাশ করেছে ডিএনএ ইন্ডিয়া।
গৌরী খান ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন গাছবাড়িটার ছবি। ছোটদের খেলার উপযোগী করে বাড়ির নকশা করেছেন ফিল্ম প্রোডাকশন ডিজাইনার সাবু সিরিল, তিনি শাহরুখের বাড়ি মান্নাতের সাজসজ্জাতেও সহযোগিতা করেছিলেন।
ছবিতে দেখা যায়, খুদে আবরাম বেশ আনন্দ নিয়ে গাছবাড়িতে খেলছে। প্রথম দিকে শাহরুখ ছবিগুলো প্রকাশ করতে নারাজ ছিলেন।
বাড়িটিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ খেলার জায়গা, রয়েছে একটি বারান্দাও।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি