শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৭

DU_Logxo

পূর্বাশা ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে রাজধানীর পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ছাত্রী মহসিনা মেধার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আব্দুর রশিদ জানিয়েছেন, আলামত দেখে মনে হচ্ছে মায়ের বকুনিতে অভিমান করে মেধা আত্মহত্যা করেছেন। এছাড়া পরিবারের কোনো অভিযোগও নেই। তিনি বলেন, মেধা পড়ালেখা বন্ধ করে গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ফেসবুক চালাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে তার মা তাকে ফেসবুকে দেখে গালমন্দ করেন। এরপর তিনি নিজের কক্ষে ঘুমিয়ে যান। পরিবারের সদস্যরা ভোরে উঠে দেখেন, মেধার নিথর দেহ শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি