শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুণ্ডা ভাড়া করে স্বামীকে পেটালেন স্ত্রী, অতঃপর…


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

woman

পূর্বাশা ডেস্ক:

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। তাই তাকে উচিৎ শিক্ষা দিতে খোদ গুণ্ডা ভাড়া করে আনলেন স্ত্রী। কিন্তু, সে শিক্ষা দেওয়ার আগেই নিজেরই গেলেন শ্রীঘরে। এমনই একটা ঘটনা ঘটেছে পাকিস্তানে।

কলকাতা টোয়েন্টিফোরের খবর, লুবনা কামার রাজা নামে ওই নারী পুলিশকে জানিয়েছেন, স্বামীকে শিক্ষা দিতে কিছু গুণ্ডা ভাড়া করেছিলেন তিনি। কারণ, তার স্বামী দিনের পর দিন রাত করে বাড়ি ফিরছিলেন। বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। সন্দেহ বাড়ছিল ক্রমশ। অবশেষে অন্য পথে হাঁটতেই হল তাকে। পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এরপর ৫ লক্ষ টাকা দিয়ে গুণ্ডা ভাড়া করেন স্ত্রী।

একদিন মধ্যরাতে তাদের বাড়িতে ঢোকে গুণ্ডারা। এরপর তার স্বামীর উপর ব্যাপক মারধর করে। পরে পুলিশে অভিযোগ জানানো হয়। প্রথমে ডাকাতির মামলা করা হয়েছিল। তদন্ত করতে গিয়ে ধীরে ধীরে সামনে আসে আসল ঘটনা। জানা যায়, আরব গুল নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল লুবনার। এইসব জানার পরেই লুবনাকে গ্রেফতার করা হয়েছে। ভাড়া করা গুণ্ডাদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। লুবনা তাদের অগ্রিম ৫০,০০০ রুপিও দিয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি