পূর্বাশা ডেস্ক:
ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জন হয়েছে। এই ঘটনায় আরো ১০০ জনের মতো আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে কুনেরু স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
রবিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জগদালপুর-ভুবনেশ্বর হিরাখন্দ এক্সপ্রেসটি জগদালপুর থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
ইস্ট কস্ট রেলওয়ের প্রধান পিআরও জে পি মিশরা জানিয়েছেন, ট্রেনটির ইঞ্জিন ও নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।

























































