স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২২ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ০৫.১০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত “মান্দারী” নামক স্থান হতে হুইস্কি ১০ বোতল এবং ১৫০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ৫২ বোতল এবং ২৪৫০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ তের হাজার টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


















































