
আসিফ মান্নাঃ
কুমিল্লা মহানগরীর ইপিজেড রোড থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৩ জনকে আটক করেছে ইপিজেড ফাড়িঁর পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে ইপিজেড এলাকার রোসা সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, নগরীর বাগিচাগাঁও এলাকার মৃত. আব্দুল বারেকের ছেলে মারুফ (৪০), শফিকুর রহমানের ছেলে আশিকুর রহমান ওরফে কালা সুমন (৩৫) । অপরজনের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে ডিবি পুলিশ পরিচয়ে চাদাঁ দাবি করার পর তাদের আচরণ সন্দেজনক মনে হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পরে ইপিজেড ফাড়িঁর সহকারি উপ-পরিদর্শক মনিরুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক নাসির উদ্দিন ও এটিএসআই বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন।
পুলিশ জানায়, দেড় মাস আগে এ চক্র কুচাইতলী এলাকার বাসিন্দা সরকারি চাকুরেজীবি গোলাম মাওলার কাছ থেকে মোবাইল ও নগদ অর্থ হাতিয়ে নেয়।

















































