
আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলেরে সাবেক ফার্স্ট লেডি মারিসা লেটিসিয়া লুলা দা সিলভা মারা গেছেন। প্রেসিডেন্ট হিসেবে স্বামী লুইস ইনাসিও লুলা দা সিলভার উত্থান ও পতনের কেন্দ্রে তিনি ছিলেন বলে মনে করা হয়।
শুক্রবার ৬৬ বছর বয়সে মারা যান মারিসা। জানুয়ারির ২৪ তারিখ থেকে সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
নিজের ফেসবুক পেজে লুইস ইনাসিও স্ত্রীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে লিখেছেন, তিনি ব্রাজিলের চিরকালের ফার্স্ট লেডি।
এক সময়ের জনপ্রিয় এই দম্পতিকে পরের দিকে দুর্নীতির অভিযোগের মুখে পড়তে হয়।
























































