রকিবুল হাসান রকি:
ভোজনরসিক বাঙ্গালীর শীতকাল মানে খেজুর রসে ভেজা পিঠা- পুলি, মিষ্টান্ন খাবারের খাবার দিন। বিশেষত গ্রাম বাংলায় শতাব্দীর পর শতাব্দী ধরেই এই রেওয়াজ চলে আসছে। গ্রামে বাস করেন অথচ শীত মৌসুমে রসে ভেজা পিঠা- পুলি খাননি এক সময় এমন মানুষ খুঁজে পাওয়াই ছিল দুরহ। কিন্তু হঠাৎ যেন সেদিনগুলো বদলে যেতে শুরু করেছে। এমনকি কুমিল্লার মত একটি শব্জী ভান্ডার ও চাষাবাদ প্রধান এলাকাতেও এখন এমন মানুষের সংখ্যা প্রচুর,যারা পুরো একটি শীত মৌসুমে এক দুবার খেজুরের রসের স্বাদ পাননা। তবে এই সুস্বাদ থেকে অর্থাভাবে বঞ্চিত এমনটি নয়, বঞ্চিত হচ্ছে পর্যাপ্ত পরিমান খেজুর গাছের অভাবে। জানা যায়, মাত্র কয়েক দশক আগেও দেশের অন্যান্য অঞ্চলের মত কুমিল্লা বিভিন্ন এলাকাতে প্রচুর পরিমাণে খেজুর গাছ ছিল। সেসময় পুকুর পাড়ে, গ্রামের রাস্তার ধারে, বাড়ীর পাশে, ফসলি জমির আইল থেকে শুরু করে যত্রযত্র খেজুর গাছ চোখে পড়ত। তখন গ্রামে এমন কোন পরিবার ছিলনা যাদের কমপক্ষে ৫ থেকে ১০ টি খেজুর নেই। সে সময় খেজুরের রস আহরনের পরওঅনেক গাছ থেকে অবশিষ্ট থাকত। গাছিরা সব গাছ কাটার সময় করে উঠতে পারতেন না। তারপরও যে পরিমাণ গাছ থেকে রস সংগ্রহ করা হত তা গ্রামের প্রতিটি ঘর ছাড়াও সরবরাহ হত দেশের বিভিন্ন শহরে। ফলে শীত মৌসুমে অনেকের জন্য রস সংগ্রহ বিক্রি ছিল একটি লাভজনক পেশা। গ্রামের কিছু গাছি এলাকার বাসিন্দাদের সাথে চুক্তি সাপেক্ষে গাছগুলো থেকে নিজেরা রস সংগ্রহ করে গাছের মালিকদের খাওয়াতেন আবার নিজের ইচ্ছামত গ্রাম ও শহরে বিক্রি করে মোটা অংকের অর্থ আয় করতেন। আর সেসব গাছিদের হাত ধরে তখন গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে যেত সুস্বাদু খেজুরের রস। খেজুরের রস দিয়ে গ্রামের ঘরে ঘরে তৈরি হত রসের রকমারী পিঠা- পুলি। কিন্তু বিগত ১০/১৫ বছর যেন সে চিত্র উল্টে যেতে বসেছে। এখন কুমিল্লার গ্রামের পথে পথে ঘুরেও খেজুর গাছ চোখে পড়েনা। মাঝে মধ্যে হাতে গোনা কিছু খেজুর গাছ চোখে পড়লেও সে সংখ্যা এতই নগন্য আগের চিত্রের সাথে এর কোন তুলনা চলেনা। সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর গ্রামের এক প্রবীণ ব্যক্তি মোঃ জয়নাল আবেদীন বলেন রূপকথার মত মনে হয় দিনগুলো। এখন তোমারা দিনে যতটুকু পানি খাও, তখন শীতকালে আমরা তার চেয়েও বহু বেশী পরিমানে খেজুরের রস পান করতাম প্রতিদিন। তিনি আরও বলেন এত খেজুর গাছ ছিল যে, হাত বাড়ালেই রস পাওয়া যেত। আর সেসব রসের স্বাদও ছিল অন্যরকম। কুমিল্লা কোটবাড়ী এলাকার গাছি হোসেন মিয়া বলেন, শীতের মৌসুমে বিভিন্ন জনের খেজুর গাছগুলো চুক্তি নিয়ে আামি নিয়ে আমি কেটে রস সংগ্রহ করি। কিন্তু এখন গাছ এত কম যে, পর্যাপ্ত রস পাইনা। একটু লাভের জন্য শহরে রস পাঠাতে চাই, কিন্তু এত অল্প র পাঠিয়ে পোষায়না। আর শহরেত দূরের কথা এখন গ্রামের চাহিদাও পূরন করা যাচ্ছেনা। সুশীল সমাজের প্রতিনিধি কামরুল হাসান বলেন, “খেজুরের রস গ্রামীন সাংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। গ্রামের ঐতিহাস ধরে রাখতে এ গাছগুলো রক্ষা করার পাশাপাশি আবারও নতুন করে বিপুল পরিমাণ খেজুর গাছ রোপন করলে হয়ত আবারও কুমিল্লা বাসী আগের মত প্রাণ ভরে রসে ভেজা পিঠ- পুলি মিষ্টান্নের সুস্বাদ গ্রহনের সোনালী দিনগুলো ফিরে আসবে”।


















































