শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রাম বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ।। কামরুল হুদা আহবায়ক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০১৭

মোঃ বেলাল হোসাইন :কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ কামরুল হুদাকে আহবায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলমকে সদস্য সচিব করা হয়েছে।

আগামী ৪ মাসের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করে উপজেলা কমিটিকে সম্মেলন করতে নির্দেশ স্বাপেক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।

কমিটির য্গ্মু আহবায়করা হলেন; সাজেদুর রহমান মোল্লা হিরন, ওয়াহিদুর রহমান মজুমদার, নূর হোসেন বলাই, আবু তাহের, কন্ট্রাকটর শহিদুর রহমান মজুমদার, আবদুল্লাহিল বাকী, খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারি নুরু, সাহাবুদ্দিন লাল্টু ও এম এম ইসরাফিল আতিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি